ঢাকা বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

মস্কো-বেইজিং সম্পর্ক ‘অভূতপূর্ব পর্যায়ে’ আছে : পুতিন

মস্কো-বেইজিং সম্পর্ক ‘অভূতপূর্ব পর্যায়ে’ আছে : পুতিন

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া-চীন সম্পর্ক বিশ্বে ‘স্থিতিশীলতার’ শক্তি। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার আগে পুতিন মস্কো ও বেইজিংয়ের গভীরতর সম্পর্ককে বিশ্ব মঞ্চে একটি ‘স্থিতিশীলতার’ শক্তি হিসেবে প্রশংসা করেছেন। খবর আল জাজিরার।

গতকাল মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া দুই দিনের চীন সফরের আগে এক ভাষণে পুতিন বলেন, মস্কো ও বেইজিং অন্য কোনো দেশের বিরুদ্ধে জোট বাঁধতে চায় না, বরং ‘শান্তি ও সার্বজনীন সমৃদ্ধির’ জন্য একসঙ্গে কাজ করতে চায়। পুতিন বলেন, এই মনোভাব নিয়েই মস্কো ও বেইজিং আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের নীতিমালা সম্পূর্ণরূপে রক্ষা করার জন্য সমন্বিত প্রচেষ্টা চালাচ্ছে। পুতিন আরও বলেন, রাশিয়া ও চীন জাতিসংঘ, সাংহাই সহযোগিতা সংস্থা, ব্রিকস এবং অন্যান্য বহুপাক্ষিক প্ল্যাটফর্মের কাঠামোর মধ্যে সহযোগিতাকে সমর্থন করে, যা জরুরি বৈশ্বিক ও আঞ্চলিক সমস্যা সমাধানে উল্লেখযোগ্য অবদান রাখে। পুতিন বলেছেন, মস্কো-বেইজিং সম্পর্ক এক অভূতপূর্ব পর্যায়ে বিকশিত হয়েছে এবং উভয় পক্ষ এখন সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের সুরক্ষার মতো মৌলিক বিষয়ে একে অপরকে সমর্থন করছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক ভাষণে পুতিন বলেন, রাশিয়া ও চীন আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে এবং রাজনীতি, অর্থনীতি ও প্রতিরক্ষায় সক্রিয়ভাবে সহযোগিতা বৃদ্ধি করছে, সাংস্কৃতিক আদান-প্রদান প্রসারিত করছে এবং পারস্পরিক সম্পর্ককে উৎসাহিত করছে। উভয় দেশের কল্যাণে দ্বিপাক্ষিক সহযোগিতা গভীর করতে এবং বৈশ্বিক উন্নয়নকে এগিয়ে নিতে যৌথভাবে কাজ করছে তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত