ঢাকা বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, গত সোমবার তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননের অভ্যন্তরে ইসরায়েলি বাহিনীর ওপর ১৪টি হামলা চালিয়েছে। খবর আল জাজিরার।এক বিবৃতিতে হিজবুল্লাহ বিস্ফোরক ড্রোন, রকেট এবং কামানের গোলা ব্যবহার করে চালানো আক্রমণাত্মক অভিযানের বিস্তারিত বিবরণ দিয়েছে। এই হামলাগুলো মূলত লেবাননের বেশ কয়েকটি সীমান্তবর্তী শহর ও উপত্যকায় ইসরায়েলি সৈন্য এবং সামরিক যানবাহনের সমাবেশকে লক্ষ্য করে চালানো হয়েছে। গত রোববার শুরু হওয়া মূল যুদ্ধবিরতি চুক্তি কাগজে-কলমে সীমাবদ্ধ থাকার পর সম্প্রতি ওয়াশিংটনে দুই পক্ষ আরও ৪৫ দিনের জন্য চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। তবে এই সমঝোতার মধ্যেই লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় দেশটিতে ২ হাজার ৯৮৮ জন নিহত এবং ৯ হাজার ২১০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত