ঢাকা শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

রাউল কাস্ত্রোকে নিয়ে মার্কিন অভিযোগের তীব্র বিরোধিতা করেছে চীন

রাউল কাস্ত্রোকে নিয়ে মার্কিন অভিযোগের তীব্র বিরোধিতা করেছে চীন

কিউবার সাবেক প্রেসিডেন্ট ও বিপ্লবী নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আনীত অভিযোগের তীব্র বিরোধিতা করেছে গণচীন। গত বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই বিরোধিতা করা হয়েছে। বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, ‘আন্তর্জাতিক আইনের ভিত্তি বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া একতরফা নিষেধাজ্ঞার আমরা দৃঢ় বিরোধিতা করি।’

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত বুধবার এক বিবৃতিতে জানায়, রাউল কাস্ত্রোর বিরুদ্ধে চারজনকে হত্যার অভিযোগে নতুন করে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজন মার্কিন নাগরিক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত