ঢাকা মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

নির্যাতনের অভিযোগ তুলে ভেনেজুয়েলায় কারাগার দখলে নিল বন্দিরা

নির্যাতনের অভিযোগ তুলে ভেনেজুয়েলায় কারাগার দখলে নিল বন্দিরা

ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলের একটি কারাগারের নিয়ন্ত্রণ গত রোববার নিজেদের হাতে নিয়েছে কয়েকশ’ বন্দি। একই সঙ্গে নির্যাতনের অভিযোগ এনে জেলের পরিচালককে অপসারণের দাবি জানিয়েছে তারা।

এএফপির এক প্রতিবেদক জানান, বারিনাস শহরের ওই কারাগারে বন্দিরা ছাদে জড়ো হয়ে ‘আর নির্যাতন নয়! আর নির্যাতন নয়!’ স্লোগান দিতে থাকে। এসময় জ্বলন্ত তোশক ও চাদর থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। খবর বার্তা সংস্থা এএফপির।

বন্দিরা ‘এসওএস’ এবং ‘তারা আমাদের ওপর নির্যাতন করছে’ লেখা ব্যানার টানিয়ে বিক্ষোভ প্রকাশ করে। ওই ঘটনার পর রাজধানী কারাকাস থেকে প্রায় ৫শ’ কিলোমিটার দূরে অবস্থিত বারিনাস জুডিশিয়াল ডিটেনশন সেন্টারটি নিরাপত্তা বাহিনীর অস্ত্রে সজ্জিত সদস্যরা ঘিরে ফেলে। এসময় কারাগারের বাইরে উদ্বিগ্ন অবস্থায় বন্দিদের স্বজনরা অপেক্ষা করতে দেখা যায়। ইয়েলিৎসা অ্যারোলো নামের এক নারী এএফপিকে জানান, গত ৮ মে থেকে তিনি তার ছেলের কোনো খোঁজ পাচ্ছেন না। তিনি আরও বলেন, ‘তাদের ভয়াবহভাবে মারধর করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, ঠান্ডা পানি ঢালা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট করা হচ্ছে, এমনকি আগুন দিয়ে পোড়ানো হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত