ঢাকা মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

পশ্চিমবঙ্গে বিজেপির মন্ত্রিসভায় আরও ৩৫ মন্ত্রীর শপথ

পশ্চিমবঙ্গে বিজেপির মন্ত্রিসভায় আরও ৩৫ মন্ত্রীর শপথ

দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল সোমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের মন্ত্রিসভায় শপথ নিলেন আরও ৩৫ জন মন্ত্রী। এদিন কলকাতার লোকভবনে মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার ৩৫ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান। শপথ বাক্য পাঠের আগে বন্দে মাতরম ছাড়াও ভারতের জাতীয় সঙ্গীত বাজানো হয়।

শপথ গ্রহণকে ঘিরে কলকাতার লোকভবন চত্বরে উৎসবের আবহ তৈরি হয়েছিল। এদিন সকাল থেকেই সেখানে ভিড় জমাতে শুরু করেন আমন্ত্রিত অতিথিরা। উৎসবমুখর পরিবেশে শপথ নিতে আসা অধিকাংশ বিধায়কই খাঁটি বাঙালি সংস্কৃতির ঐতিহ্য মেনে ধুতি-পাঞ্জাবির সাজে এসেছিলেন। অনেক বিধায়ক এই ঐতিহ্য মুহূর্তের সাক্ষী রাখতে নিজেদের পরিবার ও আত্মীয়-স্বজনদের সঙ্গে নিয়ে হাজির হন কলকাতার লোক ভবনে।

অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজ আগারওয়াল এক এক করে বিজেপি সরকারের নতুন মন্ত্রীর নাম ঘোষণা করেন এবং রাজ্যপাল আর এন রবি তাদের শপথ বাক্য পাঠ করান। ১৩ জন পূর্ণ মন্ত্রী, তিনজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রীর শপথ বাক্য পাঠ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত