ঢাকা মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

শাহেদ অনুকরণে ‘স্কাইওয়াস্প’ আত্মঘাতী ড্রোন তৈরি করছে সৌদি

শাহেদ অনুকরণে ‘স্কাইওয়াস্প’ আত্মঘাতী ড্রোন তৈরি করছে সৌদি

২০২৬ সালের ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যের সামরিক-শিল্প তথা যুদ্ধের দৃশ্যপট দ্রুত বদলে দিচ্ছে। যুদ্ধে দেখা গেছে কীভাবে কম খরচের চালকহীন ড্রোন ব্যবস্থা অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর ওপর বিশাল অর্থনৈতিক ও সামরিক চাপ তৈরি করেছে। পারস্য উপসাগরীয় দেশগুলো অতীতে উন্নত ফাইটার জেট বা উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মতো আমদানি করা কৌশলগত সক্ষমতাকে প্রাধান্য দিলেও তা এখন দ্রুত বদলে যাচ্ছে। ইরান বনাম ইসরায়েল-মার্কিন সংঘাত থেকে উদ্ভূত কৌশলগত দুটি শিক্ষা হচ্ছে- আত্মঘাতী ড্রোনগুলো অনায়াসে শত্রুশিবিরের আকাশসীমায় ঢুকতে পারে এবং গণহারে উৎপাদিত এসব ড্রোন প্রতিরোধে ব্যয়বহুল ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহারে আর্থিক চাপ। ফলে সস্তা এসব ড্রোন যুদ্ধের অর্থনৈতিক সমীকরণ পুরোপুরি বদলে দিচ্ছে। পারস্য দেশগুলোর প্রতিরক্ষা পরিকল্পনাকারীদের জন্য মূল উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এসব আত্মঘাতী ড্রোন। প্রতিটি শাহেদ ড্রোনের আনুমানিক মূল্য ২০ হাজার থেকে প্রায় ৩৫ হাজার মার্কিন ডলার। এই সস্তা ড্রোন ধ্বংস করতে যে প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয় তার খরচ ড্রোনের চেয়ে বহুগুণ বেশি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত