ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

দনেৎস্কে বাসে ড্রোন হামলায় নিহত ৭ মধ্যস্থতায় আগ্রহী হাঙ্গেরি

দনেৎস্কে বাসে ড্রোন হামলায় নিহত ৭ মধ্যস্থতায় আগ্রহী হাঙ্গেরি

দনেৎস্ক পিপলস রিপাবলিকের (ডিপিআর) ইয়েনাকিয়েভো এলাকায় একটি যাত্রীবাহী বাসে ইউক্রেনীয় ড্রোন হামলায় সাতজন বেসামরিক নাগরিক নিহত এবং ১১ জন আহত হয়েছেন। আজ বুধবার (৩ জুন) সকালে ডিপিআর প্রধান ডেনিস পুশিলিন এই তথ্য জানিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে তাস।ডিপিআর প্রধান পুশিলিন জানান, আজ বুধবার ভোরে মস্কো থেকে সিমফেরোপলগামী একটি যাত্রীবাহী বাস ইয়েনাকিয়েভো এলাকায় পৌঁছালে সেটি ইউক্রেনীয় মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) বা ড্রোনের আঘাতের শিকার হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় সাতজন নিহত হয়েছেন এবং বিভিন্ন মাত্রায় আঘাতপ্রাপ্ত হয়ে আরও ১১ জন আহত হয়েছেন। তাস সংবাদদাতা জানান, ঘটনাস্থলের চারপাশে ড্রোনের কিছু টুকরো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, যা বিশেষজ্ঞরা এখনও শনাক্ত করতে পারেননি। ইয়েনাকিয়েভোর কেন্দ্রস্থলের একটি ফাঁকা রাস্তা দিয়ে বাসটি যাওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। ড্রোন ডিটেক্টরগুলো সেন্ট্রাল ইয়েনাকিয়েভোর আকাশে নজরদারি ড্রোনের উপস্থিতি শনাক্ত করেছিল। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রীর সহকারী আলেক্সি কুজনেটসভ জানান, একটি শিশুসহ ১০ জনকে মাঝারি গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছানো চিকিৎসকরা জানিয়েছেন, হামলায় ২০১৬ সালে জন্ম নেওয়া একটি শিশু আহত হয়েছে। রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটির (আইসি) মুখপাত্র সোয়েতলানা পেতরেঙ্কো নিশ্চিত করেছেন যে, এই ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। ইনভেস্টিগেটিভ কমিটি অপরাধের বিস্তারিত খতিয়ে দেখছে এবং এর সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে। ক্রিমিয়ার প্রধানের উপদেষ্টা ওলেগ ক্রুচকভ সাংবাদিকদের বলেছেন, হতাহতদের মধ্যে ক্রিমিয়ার কোনো নাগরিক আছেন কি না তা খুঁজে বের করার চেষ্টা করছেন কর্মকর্তারা। সেভাস্তোপলের গভর্নর মিখাইল রাজভোঝায়েভ এই হামলাকে একটি ‘জঘন্য অপরাধ’ হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত