
ইন্দোনেশিয়ার দুর্নীতিবিরোধী সংস্থা দেশটির অভিবাসনবিষয়ক উপমন্ত্রীকে গ্রেপ্তার করেছে। ঘুষের দায়ে ওই উপমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে বলে গতকাল বৃহস্পতিবার দেশটির দুর্নীতিবিরোধী সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন। এ নিয়ে গত দুই দিনে দুর্নীতির মামলায় মুখোমুখি হওয়া সরকারের দ্বিতীয় উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেপ্তার করল দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।
দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় (এজিও) দাদান হিন্দায়ানা নামের আরেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে আটকের একদিন পর এই গ্রেপ্তারের ঘটনা ঘটল। দাদান দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর নেওয়া অন্যতম প্রধান কর্মসূচি ‘বিনামূল্যে খাবার প্রকল্প’ তদারককারী একটি সংস্থার সাবেক প্রধান ছিলেন।