ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

পাকিস্তান-লেবানন সেনাপ্রধানের সাক্ষাৎ সহযোগিতা জোরদারের ঘোষণা

পাকিস্তান-লেবানন সেনাপ্রধানের সাক্ষাৎ সহযোগিতা জোরদারের ঘোষণা

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন লেবাননের সেনাপ্রধান রডলফ হেইকাল। বৈঠকে তারা পরস্পর সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে শান্তি আলোচনা দীর্ঘায়িত হওয়ার প্রেক্ষাপটে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকমাস ধরে চলা সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করে আসছে পাকিস্তান। দুই দেশের মধ্যকার যে কোনো চুক্তিতে লেবাননের অন্তর্ভুক্তির দাবি জানিয়ে আসছে তেহরান। দেশটির সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে ইসরায়েল। লেবাননের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, এ সফর বৃহত্তর শান্তি আলোচনার সঙ্গে সম্পর্কিত।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, দুই সেনাপ্রধান পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, পরিবর্তনশীল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, প্রতিরক্ষা সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা করেছেন। এতে বলা হয়েছে, পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে হেইকলকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। এছাড়া বৈঠকে লেবাননের সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে জোর দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান। মেনিকে সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের ‘বিশেষ বার্তা’ পৌঁছে দিতে দেশটি সফরে করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত