ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

জোহানেসবার্গে গুলিতে নিহত ১২

জোহানেসবার্গে গুলিতে নিহত ১২

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একদল বন্দুকধারীর গুলিতে অন্তত ১২ জন নিহত ও নয়জন আহত হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় নগরীর ক্লিভল্যান্ডের অনুমোদনহীন এক বস্তি এলাকায় ঘটনাটি ঘটে, গতকাল বুধবার জানিয়েছে পুলিশ।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, অনুমোদনহীন বস্তি এলাকা জাম্পার্সে এ ঘটনাটি ঘটার পর থেকে তারা ১০ জনেরও বেশি সন্দেহভাজনের একটি দলের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। কী কারণে হামলার ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি।

পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীরা একটি সাদা টয়োটা কোয়ান্টাম গাড়িতে করে এসে দুটি প্রবেশ পথ দিয়ে ওই এলাকায় ঢুকে বেশ কয়েকটি জায়গায় গুলি চালায়, তারপর একই গাড়িতে করে পালিয়ে যায়। বিশ্বের যে দেশগুলোতে খুনের হার সবচেয়ে বেশি তার মধ্যে দক্ষিণ আফ্রিকা অন্যতম। দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় ৬০ জন খুন হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত