ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ভারতে মা হওয়ার পর চাকরি ছাড়ছেন ৭৩ শতাংশ নারী

ভারতে মা হওয়ার পর চাকরি ছাড়ছেন ৭৩ শতাংশ নারী

ভারতের শ্রমবাজারে ভয়াবহ সংকট দেখা দিয়েছে। দেশটিতে সন্তান জন্মদানের পর বেশিরভাগ নারী চাকরি ছেড়ে দিচ্ছেন। নারীরা আগের চেয়ে অনেক বেশি সংখ্যায় কর্মক্ষেত্রে প্রবেশ করলেও সংসার জীবনে তারা ঝরে পড়ছেন। গতকাল বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অশোকা ইউনিভার্সিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ৭৩ শতাংশ নারী সন্তান জন্মদানের পর চাকরি ছেড়ে দেন। এরপর আবার তারা কাজে ফিরতে হিমশিম খান। দেশটিতে এরপরও কাজে ফেরা নারীদের ৪৮ শতাংশ চার মাসের মধ্যেই আবার চাকরি ছেড়ে দেন। ভারতের শ্রমবাজারে এমনিতেই দক্ষ কর্মীর অভাব রয়েছে। তার উপর এ ধরনের সংকট নিয়োগকারীদের জন্য বড় সংকটের সৃষ্টি করেছে। এতে করে অভিজ্ঞ কর্মী, ভবিষ্যৎ নেতৃত্ব এবং প্রশিক্ষণের পেছনে ব্যয় করা দীর্ঘ সময়ের বিনিয়োগ নষ্ট হয়ে যাচ্ছে। মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা দ্য বেনিয়ানের পরিচালক স্বাতী জৈন বলেন, চাইল্ডকেয়ার এখন আর কেবল পারিবারিক বিষয় নয়। এটি এখন অর্থনৈতিক এবং শ্রমশক্তির ইস্যুতে পরিণত হয়েছে। ভারতে বর্তমানে নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণের হার ৩১ দশমিক ৭ শতাংশ। এটি জি-২০ দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। বিশেষজ্ঞরা বলছেন, শিশু দেখভালের দায়িত্ব এবং নির্ভরযোগ্য চাইল্ডকেয়ার সহায়তার অভাব এখন নারীদের ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত