ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

স্টারমারকে চ্যালেঞ্জের মুখে ফেলে উপনির্বাচনে বার্নহ্যামের বড় জয়

স্টারমারকে চ্যালেঞ্জের মুখে ফেলে উপনির্বাচনে বার্নহ্যামের বড় জয়

যুক্তরাজ্যের উত্তরাঞ্চলের মেকারফিল্ড আসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন ক্ষমতাসীন লেবার পার্টির প্রার্থী এবং গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম।

আল জাজিরা লিখেছে, এই জয়ের ফলে লেবার পার্টির নেতৃত্ব ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রিত্বের দৌড়ে বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে সরাসরি চ্যালেঞ্জ জানানোর পথ সুগম হলো তার। গত শুক্রবার ভোরে ঘোষিত ফলাফল অনুযায়ী, অভিবাসনবিরোধী দল ‘রিফর্ম ইউকে’-এর প্রার্থী রবার্ট কেনিয়নকে অনায়াসে পরাজিত করেছেন বার্নহ্যাম। হাউজ অব কমন্সের এই আসনটিতে জয়ের মাধ্যমে বার্নহ্যামের প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে নামার প্রধান শর্ত পূরণ হলো। নির্বাচনে তিনি ২৪ হাজার ৯২৭ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী কেনিয়নকে ৯ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত