ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

রাতভর মস্কোতে ৬০ ড্রোন হামলা ৪ বিমানবন্দর বন্ধ করল রাশিয়া

রাতভর মস্কোতে ৬০ ড্রোন হামলা ৪ বিমানবন্দর বন্ধ করল রাশিয়া

রাশিয়ার রাজধানী মস্কোর বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনা লক্ষ্য করে গত রোববার রাতভর ৬০টি বিস্ফোরকবাহী সামরিক ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেগুলোকে আটকে দিয়ে ধ্বংস করে ফেলেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। স্থানীয় সময় সোমবার ভোরের দিকে পোস্ট করা সেই বার্তায় মেয়র বলেন, ‘ইউক্রেন থেকে আসা সব ড্রোন ধ্বংস করা হয়েছে। মস্কোর বিভিন্ন সড়কে পড়ে আছে ড্রোনগুলোর ধ্বংসাবশেষ, সেগুলো পরিষ্কার করা হচ্ছে। বাড়তি সতর্কতা হিসেবে মস্কোর আকাশসীমা বন্ধ করা হচ্ছে এবং শেরেমেতিওভো, দোমোদেদোভা, ভনুকোভো এবং ঝুকোভস্কি- রাজধানীর চারটি বিমানবন্দরের কার্যক্রম অস্থায়ীভাবে স্থগিত করা হচ্ছে।’ অবশ্য ইউক্রেন থেকে আর ড্রোন না আসায় কয়েক ঘণ্টা পর ফের চালু করা হয় বিমানবন্দরগুলো।

বিগত বেশ কয়েকদিন ধরে রাশিয়ায় ড্রোন হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে ইউক্রেন। এসব হামলার বেলায় অধিকাংশ ক্ষেত্রে লক্ষ্যবস্তু করা হচ্ছে মস্কোর বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনাকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত