ঢাকা বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

জন্মহার বাড়াতে ফ্রান্সে মা-বাবার জন্য বেতনসহ বাড়তি ছুটি

জন্মহার বাড়াতে ফ্রান্সে মা-বাবার জন্য বেতনসহ বাড়তি ছুটি

ফ্রান্সের ঝিমিয়েপড়া জন্মহার বাড়াতে দেশটির মা ও বাবা- উভয়ের জন্যই নতুন এক বেতনসহ ছুটি চালু করা হয়েছে। গতকাল বুধবার দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ নেতৃত্বাধীন সরকার এই ছুটি চালুর ঘোষণা দিয়েছে। এর আগে, ২০২৪ সালে দেশে বন্ধ্যাত্ব দূরীকরণ এবং হ্রাস পেতে থাকা জন্মহার মোকাবিলায় এক পরিকল্পনা প্রকাশ করেছিলেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো। ওই সময় তিনি বলেছিলেন, এই পরিকল্পনা ফ্রান্সের জনমিতিক পুনর্গঠনের পথ সুগমে সহায়তা করবে। এত দিন পর্যন্ত ফ্রান্সে প্রথম সন্তানের ক্ষেত্রে বেতনসহ মাতৃত্বকালীন ছুটি ছিল চার মাসের কিছু কম। আর সন্তান জন্মের পর বাবারা ২৮ দিনের ছুটি পেতেন। গতকাল বুধবার থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, মা ও বাবারা এখন তাদের বিদ্যমান ছুটির পাশাপাশি অতিরিক্ত আরও এক বা দুই মাসের ছুটি নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারবেন। ছুটির প্রথম মাসে অভিভাবকরা তাদের মূল বেতনের ৭০ শতাংশ এবং দ্বিতীয় মাসে ৬০ শতাংশ অর্থ পাবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত