ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ভারত থেকে পেট্রোল আমদানি করছে রাশিয়া

ভারত থেকে পেট্রোল আমদানি করছে রাশিয়া

বিশ্বের অন্যতম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও অভ্যন্তরীণ বাজারে জ্বালানির তীব্র ঘাটতি দেখা দেওয়ায় ভারত থেকে প্রথমবারের মতো সমুদ্রপথে পেট্রল আমদানি শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় সৃষ্ট সংকট মোকাবিলায় মস্কো এই নজিরবিহীন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে রাশিয়ার প্রধান প্রধান তেল শোধনাগারগুলোকে লক্ষ্য করে ২০টিরও বেশি হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এতে রাশিয়ার ১০টি বৃহত্তম শোধনাগারের মধ্যে অন্তত ৮টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত