ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ইউক্রেনের হামলায় রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় নিহত ২

ইউক্রেনের হামলায় রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় নিহত ২

ইউক্রেনের হামলায় সীমান্তসংলগ্ন রাশিয়ার দুটি অঞ্চলে গতকাল শুক্রবার দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। এর একদিন আগে রাশিয়ার ভয়াবহ হামলায় কিয়েভে অন্তত ৩০ জন নিহত হন।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বেলগোরোদ শহরের মেয়র ভ্যালেন্তিন দেমিদভ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেন, শুক্রবার সকালে ইউক্রেন ‘ক্ষেপণাস্ত্র হামলা’ চালিয়েছে। দুঃখজনকভাবে এক নারী বাসিন্দা নিহত হয়েছেন।’

তার অভিযোগ, এ হামলায় ‘বেসামরিক অবকাঠামো’ লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে তিন লক্ষাধিক জনসংখ্যার শহরটিতে পানি ও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে।

অঞ্চলটির ভারপ্রাপ্ত গভর্নর ইয়েগর কোভালচুক জানান, ব্রিয়ানস্ক অঞ্চলে ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত ও আরও দুইজন আহত হয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চল এবং রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপের আকাশে ইউক্রেনের মোট ১৫৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত