ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

এবারও শান্তিতে নোবেল পেলেন না ট্রাম্প

এবারও শান্তিতে নোবেল পেলেন না ট্রাম্প

এবারও নোবেল শান্তি পুরস্কার জিততে পারলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করেছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। এ বছর পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার আইনজীবী ও বিচারক নাভানেথেম নাভি পিল্লে।

শান্তি প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক আইনকে শক্তিশালী করতে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে পিল্লেকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। বর্ণবাদবিরোধী আন্দোলনের সময় নেলসন ম্যান্ডেলাসহ আন্দোলনকারীদের পক্ষে কাজ করেছেন তিনি। পরবর্তী সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আন্তর্জাতিক অপরাধ আদালতেও বিচারকের দায়িত্ব পালন করেন পিল্লে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচনা হয়েছে। ২০২৫ সালে এ পুরস্কার পেয়েছিলেন ভেনেজুয়েলার রাজনীতিক মারিয়া কোরিনা মাচাদো।

পরে ২০২৬ সালের জানুয়ারিতে তিনি নিজের নোবেল পদক ট্রাম্পকে দেন বলে সংবাদ প্রকাশিত হয়। তবে নোবেল শান্তি পুরস্কারের আনুষ্ঠানিক স্বীকৃতি এ বছরও ট্রাম্পের ঝুলিতে আসেনি। এর আগে ওভালে অফিসিয়ালি নিজের দাবি পেশ করে ট্রাম্প বলেছিলেন, তিনি বেশ কয়েকটি যুদ্ধ থামিয়েছেন এবং নোবেল কমিটি তাকে পুরস্কার না দিলে তা কমিটির জন্য একটি 'বড় অসম্মান' হবে।

এছাড়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নোবেল পাওয়া নিয়ে তীর্যক মন্তব্য করে তিনি বলেছিলেন, তার মতো করে কেউ এতো সংঘাত সমাধান করেনি।

তবে ট্রাম্পের সেই প্রত্যাশা ও প্রচারণায় জল ঢেলে নরওয়েজিয়ান নোবেল কমিটি বিশ্বজুড়ে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দীর্ঘ লড়াইয়ে নেতৃত্বদানকারী ব্যক্তিত্বকেই বেছে নিলো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত