
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ইরি শহরে একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে দুই শিশুসহ আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীরও মৃত্যু হয়েছে। তিনি নিজের গুলিতে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। খবর বিবিসির। স্থানীয় সংবাদমাধ্যম 'ইরি নিউজ নাও'-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার বিকালে ইরি শহরের একটি সড়কে এক ব্যক্তিকে বন্দুক হাতে গুলি চালাতে দেখেন প্রত্যক্ষদর্শীরা।