ঢাকা রোববার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

সাবেক সহকারী মুফতি গওহরডাঙ্গা মাদ্রাসা, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ
মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

প্রশ্ন : যারা ডিস লাইনসহ টিভি ব্যবহার করবে, তাদের ঘর ভাড়া দেওয়া যাবে? এদের ঘর ভাড়া দিলে ঘরের মালিক গোনাহগার হবে কি? তাদের থেকে প্রাপ্ত ভাড়া তার জন্য বৈধ হবে?

উত্তর : যেহেতু তারা বসবাসের জন্য ঘর ভাড়া নিচ্ছে, তাই তাদের ঘর ভাড়া দেওয়া যাবে। এর থেকে প্রাপ্ত ভাড়াও বৈধ হবে। তাতে টিভি বা ডিস লাইন ব্যবহার করলে এর দায়ভার ঘরের মালিকের ওপর বর্তাবে না; বরং তা ভাড়াটিয়ার ওপরই বর্তাবে। অবশ্য দীনদার মুত্তাকি লোকের কাছে ঘর ভাড়া দেওয়া উত্তম। তবে জেনে রাখা উচিত, টিভি ও ডিস লাইনের ব্যবসার জন্য ঘর ভাড়া দেওয়া জায়েজ হবে না। (কিতাবুল আসল : ৪/১৭; আল-মুহিতুল বোরহানি : ১১/৩৪৮; ফতোয়ায়ে খানিয়া : ২/৩২৪)।

প্রশ্ন : আমি একজন গ্রাফিক ডিজাইনার। একটি ওষুধ কোম্পানির ডিজাইন সেকশনে কাজ করছি। ওষুধের মার্কেটিংয়ের প্রয়োজনে বিভিন্ন ডিজাইন করতে হয়। এ ডিজাইন করতে গিয়ে অনেক ক্ষেত্রেই মানুষ ও অন্য প্রাণীর ছবিও ব্যবহার করতে হয়। এ পেশা নিয়ে শরিয়তের বিধান কী?

উত্তর : যেহেতু ডিজিটাল ছবি স্ক্রিনে থাকাবস্থায় বিশেষজ্ঞ অনেক আলেম জায়েজ বলেছেন, সে হিসেবে জায়েজ ছবি ব্যবহার করে গ্রাফিক্স ডিজাইন করাতে কোনো সমস্যা নেই। (তাফসিরু আয়াতিল আহকাম : ২/৩০০; ফতোয়ায়ে আফিফি : ১/৩০৫)।

প্রশ্ন : বাংলা?দে?শের প্রায় সব গার্মেন্টসই ব্যাংক থে?কে টাকা লোন নি?য়ে পণ্য তৈরি করে। সুতরাং গার্মেন্টে চাকরি করা যাবে?

উত্তর : গার্মেন্টের মূল ব্যবসা বৈধ। তাই যদি কেউ সুদি ঋণ গ্রহণ ও সুদ প্রদান বিভাগ ছাড়া অন্যান্য ডিপার্টমেন্টে চাকরি করে, তাহলে তার চাকরি বৈধ হবে। কারণ, মূলনীতি হলো, যদি কারো ব্যবসা হালাল ও হারাম মালের মিশ্রণ থাকে। হারাম মাল বেশি হলে বেতন নেওয়া জায়েজ নয়। তবে যদি হারাম মাল কম হয়, তাহলে বেতন নেওয়া জায়েজ হবে। সে হিসেবে উক্ত কোম্পানির যদি মূলধন অধিক হয়, আর সুদি ঋণ কম হয়, তাহলে উক্ত কোম্পানির সুদি লেনদেন করতে হয় না এমন ডিপার্টমেন্টে চাকরি করাতে কোনো সমস্যা নেই। (ফতোয়ায়ে হিন্দিয়া : ৫/৩৪২)।

প্রশ্ন : আমার একটি সফটওয়্যার ফার্ম আছে। আমি বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাকাউন্টিং সফটওয়্যার বিক্রি করি। সেই সঙ্গে প্রয়োজনীয় ট্রেনিং ও সাপোর্ট দিয়ে থাকি। একটি ধর্ম প্রচার সংস্থা (যারা সারা বাংলাদেশে প্রচারের মাধ্যমে বিভিন্ন ধর্মের মানুষকে তাদের ধর্মে ধর্মান্তর করে থাকে; এমনকি মুসলিমদেরও তারা ধর্মান্তর করে) তাদের অফিসিয়াল হিসাব রাখার জন্য আমার ফার্ম থেকে অ্যাকাউন্টিং সফটওয়্যার কিনতে চায়। পাশাপাশি প্রয়োজনীয় ট্রেনিং ও সাপোর্টও নিতে চায়। এ প্রতিষ্ঠানে সফটওয়্যার বিক্রয় করা উচিত হবে?

উত্তর : যদি নিশ্চিতভাবে জানা থাকে, এ কাজের জন্যই তারা এ সফটওয়্যার ব্যবহার করবে, তাহলে তা বিক্রি করা জায়েজ হবে না। কেননা, আল্লাহতায়ালা বলেন, ‘সৎকর্ম ও আল্লাহভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহতায়ালা কঠোর শাস্তিদাতা। (সুরা মায়িদা : ২)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত