ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

কুয়েত প্রবাসীদের লাশ দেশে আনতে সহায়তা করছে দূতাবাস

কুয়েত প্রবাসীদের লাশ দেশে আনতে সহায়তা করছে দূতাবাস

কুয়েত আকামাবিহীন বাংলাদেশি কর্মীদের মৃতদেহ দেশে ফেরত আনতে চাঁদা তোলা বা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ সংগ্রহ না করে দূতাবাসের আর্থিক সহায়তার জন্য লিখিতভাবে আবেদন করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। গতকাল কুয়েতে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) মোহাম্মদ আবুল হোসেনের সই করা পত্রে এ তথ্য জানানো হয়। পত্রে বলা হয়, কুয়েতের শ্রম আইন অনুযায়ী দেশটির ১৮নং ভিসায় কর্মরত প্রবাসী বাংলাদেশি কর্মী মৃত্যুবরণ করলে তার মৃতদেহ বাংলাদেশে নিয়ে আসার খরচ সংশ্লিষ্ট কোম্পানি/প্রতিষ্ঠানের বহন করার বিধান রয়েছে। এছাড়া ২০নং ভিসায় কুয়েতে ব্যক্তিগত কাফিলের অধীনে কর্মরত বাংলাদেশি কর্মী মৃত্যুবরণ করলে তার মৃতদেহ বাংলাদেশে নিয়ে আসার খরচ সংশ্লিষ্ট কাফিল বহন করবে। তবে কুয়েতে মৃত্যুবরণকারী কোনো বাংলাদেশি কর্মীর কাফিল বা নিয়োগকর্তা না থাকলে অর্থাৎ আকামাবিহীন থাকলে উক্ত কর্মীর মৃতদেহ বাংলাদেশ দূতাবাসের আর্থিক সহায়তায় বাংলাদেশে নিয়ে আসা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত