ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৩৬

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৩৬

গত ২৪ ঘটনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এসময়ে কারও মৃত্যু হয়নি। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯৩ জন, ঢাকা উত্তর সিটিতে ৫৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৫ জন, খুলনা বিভাগে ২২ জন (সিটি কর্পোরেশনের বাইরে) ও ময়মনসিংহ বিভাগে ৩১ জন (সিটি কর্পোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত