
স্পাইনাল কর্ডের চিকিৎসা করাতে থাইল্যান্ডে যেতে অনুমতি চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের করা আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এ সময় আদালতে মোয়াজ্জেম উপস্থিত ছিলেন। এর আগে দুর্নীতির অভিযোগ ওঠার পর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।