
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭’-এর বিধি ৩(২)(ক)-এর বিধান অনুযায়ী বিচারপতি ফারাহ মাহবুবকে এই পদে নিয়োগ প্রদান করে সরকার।
এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনে বলা হয়, জুডিশিয়াল সার্ভিসে বিচারক নিয়োগ ও সংশ্লিষ্ট অন্যান্য প্রক্রিয়া তদারকির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে এই কমিশন।