ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

হাসিনাসহ সব দণ্ডিতকে ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবি এমপি আখতারের

হাসিনাসহ সব দণ্ডিতকে ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবি এমপি আখতারের

মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাসহ পলাতক সব আসামিকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার দাবি জানিয়েছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আখতার হোসেন।

গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার বলেন, ‘এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এ তিনটি মামলার রায় হয়েছে, কিন্তু এখনো কার্যকর হয়নি। এর মধ্যে একটি মামলায় দণ্ডিত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দণ্ডিত যারাই বিদেশে পলাতক রয়েছেন, সব আসামিকে দেশে ফিরিয়ে এনে সাজা নিশ্চিত করতে হবে। এ দায়িত্ব বিএনপি সরকারের। এটা তাদেরই করতে হবে।’

আখতার জানান, তিনি ট্রাইব্যুনালে বিচার চলমান দুটি মামলার সাক্ষী। কবে নাগাদ তার সাক্ষ্যগ্রহণ হবে তা জানতে এখানে এসেছেন। একইসঙ্গে বিচার কার্যক্রমের অগ্রগতি দেখেছেন। নতুন বিএনপি সরকারের কাছে আহ্বান জানিয়ে এই সংসদ সদস্য বলেন, ‘আপনারা দণ্ডিত সব আসামির সাজা কার্যকর করবেন। এছাড়া মানবতাবিরোধী অপরাধের প্রতিটি মামলায় পলাতকদের গ্রেফতার করে বিচারের আওতায় আনবেন। আশা করি ট্রাইব্যুনালের বিচারের গতি মন্থর হবে না।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত