
দেশের ৭০ ভাগ মানুষ কৃষি নির্ভর। কৃষি ক্ষেত্র উন্নত হলে দেশের অর্থনৈতিক অবস্থান সৃদৃঢ় হবে বলে জানিয়েছেন কৃষি, খাদ্য, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। গতকাল শুক্রবার কুমিল্লা সার্কিট হাউজে কৃষি, খাদ্য ও মৎস অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব। এ সরকার কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। দেশের ৭০ ভাগ লোক যে পেশায় আছে সে পেশাকে উন্নতি করা দরকার। ৭০ ভাগ লোক ভালো থাকলে সরকার ভালো থাকবে।
নিরাপদ খাদ্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য ও প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতকে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, কৃষি নির্ভর সব বিভাগগুলোকে একীভূত করে প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব অনেক বড়।