ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

দুর্নীতি ও ধর্মান্ধতা একুশের চেতনার সম্পূর্ণ পরিপন্থি

বললেন ইফতেখারুজ্জামান
দুর্নীতি ও ধর্মান্ধতা একুশের চেতনার সম্পূর্ণ পরিপন্থি

দুর্নীতি ও ধর্মান্ধতা একুশের চেতনার সম্পূর্ণ পরিপন্থী বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। ইফতেখারুজ্জামান বলেন, নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে দুর্নীতি ও ধর্মান্ধতা প্রতিরোধ করে একুশের চেতনা প্রতিষ্ঠা করতে হবে। অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান সাংবাদিকদের এ কথা বলেন। ইফতেখারুজ্জামান বলেন, ‘একুশের চেতনার ধারাবাহিকতা আছে। বাংলাদেশে নির্বাচন হয়েছে, নতুন সরকার দায়িত্ব নিয়েছে। সার্বিকভাবে কর্তৃত্ববাদ পতনের পর বহুল প্রত্যাশিত নতুন প্রেক্ষিত।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত