ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন তিন সাংবাদিক

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন তিন সাংবাদিক

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব (ডেপুটি প্রেস সেক্রেটারি) পদে নিয়োগ পেয়েছেন তিন সাংবাদিক। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তাদেরকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা হলেন- জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক জাহিদুল ইসলাম রনি, একাত্তর টিভি-এর ডেপুটি হেড অব নিউজ মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) এবং মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বাংলাভিশনে কর্মরত ছিলেন। হাসান শিপলু এর আগে তিনি দীর্ঘদিন কালের কণ্ঠে কাজ করেছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মো. গোলাম রব্বানী সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগ কার্যকর হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), মো. জাহিদুল ইসলাম ও মো. সুজাউদ্দৌলাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/ সংগঠনের সঙ্গে কর্মণ্ডসম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত