ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

চুরির অপবাদে তিন নারীকে বেঁধে নির্যাতন

কেটে দেওয়া হয় মাথার চুল
চুরির অপবাদে তিন নারীকে বেঁধে নির্যাতন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বর্ণের চেইন চুরির অভিযোগ তুলে তিন নারীকে বেঁধে নির্যাতন ও মাথার চুল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার ডহরগাও এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডহরগাও এলাকার সেলিম মিয়ার বাড়িতে তিন নারী প্রবেশ করলে তাদের বিরুদ্ধে স্বর্ণের চেইন চুরির চেষ্টার অভিযোগ ওঠে। এ অভিযোগে স্থানীয় লোকজন তাদের হাতেনাতে আটক করেন। পরে তাদের দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে কাঁচি দিয়ে তাদের মাথার চুল কেটে দেওয়া হয়। আটক তিন নারী হলেন- কুমিল্লার মুরাদনগর থানার জাহাপুর এলাকার বাবু মিয়ার স্ত্রী সুমাইয়া আক্তার, খুলনার খালিশপুর থানার দিঘলিয়া এলাকার সুজন মিয়ার স্ত্রী ইতি আক্তার এবং বালিয়াপাড়া এলাকার রুহুল আমিনের স্ত্রী শারমিন। ওপর দিকে ওই নারীরা জানায় বাসা ভাড়া নেওয়ার জন্য তারা সেই বাড়িতে যায় তাদের মিথ্যা অভিযোগে আটক করে লাঞ্ছিত করে গাছের সঙ্গে বেঁধে মারধর করে চুল কেটে দেওয়া হয় বলে তারা দাবি করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত