ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ইরানে হামলার পর জাপানের শেয়ারবাজারে ধস

ইরানে হামলার পর জাপানের শেয়ারবাজারে ধস

সপ্তাহের শুরুতেই এশিয়ার শেয়ারবাজারে বড় ধাক্কা লেগেছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর, বিশ্ব অর্থনীতি নিয়ে নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে। টোকিও থেকে এএফপি এ খবর জানিয়েছে। গতকাল সোমবার সকালে টোকিও শেয়ারবাজারে বড় পতন লক্ষ্য করা যায়।

প্রধান সূচক নিক্কেই ২২৫ এক লাফে নেমে যায় ২ দশমিক ০৭ শতাংশ। সূচক দাঁড়ায় ৫৭,৬২৮ দশমিক ০৭ পয়েন্টে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায়, বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর প্রভাব পড়ছে এশিয়ার বাজারে।

সংক্ষিপ্ত সময়ের মধ্যেই বাজারে বড় ধস নামায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত