ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সরকারি খরচে ১৩৯৭৫৩০ জনকে আইনি সহায়তা

সরকারি খরচে ১৩৯৭৫৩০ জনকে আইনি সহায়তা

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচায় ১৩ লাখ ৯৭ হাজার ৫৩০ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জানুয়ারি মাস পর্যন্ত লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে তুলে ধরা হয়। সেখানে বলা হয়, এ সময়ে ৪ লাখ ৫৭ হাজার ৭৪২ মামলায় অসচ্ছল বিচার প্রার্থীকে আইনি সহায়তা দেওয়া হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, সংস্থার অধীনে সরকারি খরচায় এই সময়ের মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩০ হাজার ৩১৬ জন, দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১১ লাখ ৩৯ হাজার ২৪২ জন এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ২৯ হাজার ৯৭৯ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারের টোল ফ্রি-নম্বরের মাধ্যমে ১ লাখ ৯৭ হাজার ৯৯৩ জনকেও আইনি সেবা দেওয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত