ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে ২.৬ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান

রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে ২.৬ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান

কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ২ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিচ্ছে জাপান। গতকাল মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং আইওএম বাংলাদেশের চিফ অব মিশন জিউসেপ্পে লোপ্রেতে এ সংক্রান্ত চুক্তি সই করেন। জাপানের এ অর্থ সহায়তা প্রায় পাঁচ লাখ ৬৫ হাজার রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা জনগোষ্ঠীর সমন্বিত হস্তক্ষেপের মাধ্যমে আশ্রয়, অ-খাদ্য আইটেম, এলপিজি বিতরণ, স্বাস্থ্যসেবা, সাইট ম্যানেজমেন্ট এবং সাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যয় হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত