ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বগুড়ায় ছাত্রদল যুবদলের ৯ নেতা বহিষ্কার

বগুড়ায় ছাত্রদল যুবদলের ৯ নেতা বহিষ্কার

বগুড়ার নন্দীগ্রামে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদল ও যুবদলের ৯ নেতাকর্মীকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠন দুটি। গতকাল শুক্রবার জেলা ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নবীর শেখ, নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, দপ্তর সম্পাদক সাজু আহমেদ, প্রচার সম্পাদক সুজন মাহমুদ, আব্দুল্লাহ আল শাকিল, মো. আসিফ এবং নন্দীগ্রাম পৌর ছাত্রদলের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় দলীয় পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত