
চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব এরশাদ উল্লাহ এমপি।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে বলেন, চট্টগ্রামের উন্নয়নে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। ইফতার মাহফিলে বিএনপি নেতা আবু সুফিয়ান এমপি, চট্টগ্রাম সিটি বিএনপির সাধারণ সম্পাদক নাজিমুর রহমান এবং চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।