
ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক ডা. এফএম সিদ্দিকীকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। মন্ত্রণালয়ের জারি করা আদেশে বলা হয়েছে, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। ডা. এফ ম সিদ্দিকী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দীর্ঘদিন চিকিৎসা ও চিকিৎসাশিক্ষার দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন।