ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ডিসি সম্মেলন শুরু ৩ মে

ডিসি সম্মেলন শুরু ৩ মে

আগামী ৩ থেকে ৬ মে পর্যন্ত চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি স্মারক জারি করে সব সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। স্মারকে সম্মেলন সফলভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

স্মারকে বলা হয়েছে, আগামী ৩ মে সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন অধিবেশনে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা অংশ নেবেন এবং জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এই সম্মেলনের মাধ্যমে সরকারের নীতি ও অগ্রাধিকারমূলক কর্মসূচিগুলো মাঠপর্যায়ে বাস্তবায়ন নিয়ে জেলা প্রশাসকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হয়। এরই মধ্যে সম্মেলনের প্রাক-প্রস্তুতি এবং খসড়া কর্মসূচি চূড়ান্ত করার কার্যক্রম শুরু হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত