ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

পাম্প মালিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

পাম্প মালিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

বগুড়ার পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে জেলা প্রশাসকের এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি তেলের সম্ভাব্য সংকট মোকাবিলা এবং সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে পাম্প মালিক ও প্রশাসনের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। সভায় বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ‘আমাদের জ্বালানি তেল এখনও সংকটে পড়েনি। তবে পূর্ব সতর্কতা অনুযায়ী তেল বিক্রিতে সরকারের বেঁধে দেওয়া নিয়মগুলো কঠোরভাবে মানতে হবে। ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে যদি জ্বালানি তেলের সংকট দেখা দেয়, তবে সেটা শুধু বাংলাদেশের জন্য নয়, বরং গোটা বিশ্বের জন্য একটি চ্যালেঞ্জ। সুতরাং এই বিষয় নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’ তিনি বিশেষ করে কৃষকদের সেচ কাজের সুবিধার কথা মাথায় রেখে সেচ মৌসুমে কৃষকদের জ্বালানি সরবরাহে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য পাম্প মালিকদের প্রতি বিশেষ অনুরোধ জানান।

সভায় বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন, রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল তার বক্তব্যে বাস্তবচিত্র তুলে ধরে বলেন- ‘বর্তমানে তেলের কোনো প্রকৃত ঘাটতি নেই, তবে সাধারণ জনগণের মধ্যে অতিরিক্ত তেল মজুত করার একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এতে বাজারে অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত