ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক রিসোর্স সার্কুলেশন পার্ক

মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক রিসোর্স সার্কুলেশন পার্ক

মাতুয়াইল ল্যান্ডফিলে ‘ঢাকা রিসোর্স সার্কুলেশন পার্ক’ ডিআরসিপি নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হলে বাৎসরিক পাঁচ লাখ ১৫ হাজার টন কার্বন নিঃসরণ কমানো সম্ভব হবে। এটি বৈশ্বিক উষ্ণায়ন লাঘবে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি ও গ্রিন সিটি’ বাস্তবায়নে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে কোরিয়াভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান বি অ্যান্ড এফ কোম্পানির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের সঙ্গে ওই প্রতিষ্ঠানের কারিগরি দলের সভা অনুষ্ঠিত হয়। সভায় মাতুয়াইল ল্যান্ডফিলে ‘ঢাকা রিসোর্স সার্কুলেশন পার্ক’ ডিআরসিপি নির্মাণের বিস্তারিত মাস্টারপ্ল্যান উপস্থাপন করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০৯ দশমিক ২৪ বর্গ কিলোমিটার এলাকায় প্রতিদিন গড়ে ৩২০০-৩৫০০ টন বর্জ্য উৎপাদিত হয়। বর্তমানে অপরিকল্পিত নগরায়ন ও জনসংখ্যার আধিক্যের কারণে সীমিত জনবল ও বাজেটের মাধ্যমে শতভাগ পরিচ্ছন্ন সেবা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সরকার নির্বাচনি ইশতেহারে বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ নিয়ন্ত্রণে চারটি মূল পরিকল্পনার কথা উল্লেখ করেছে : ‘সার্কুলার ফিউচার মডেল’ বাস্তবায়ন, অঞ্চলভিত্তিক ‘ম্যাটেরিয়াল রিকভারি সেন্টার’ স্থাপন, ‘থ্রি আর’ নীতির প্রয়োগ এবং বর্জ্য থেকে শক্তি উৎপাদন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত