
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের দোকান ও বিপণিবিতানগুলোতে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে এ বিষয়ে কয়েকটি নির্দেশনা নির্ধারণ দিয়েছে সরকার। গতকাল রোববার বিদ্যুৎ বিভাগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে ‘বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়’ বিষয়ক এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিরা বিদ্যুৎ সাশ্রয়ে কয়েকটি পদক্ষেপ বাস্তবায়নে সম্মত হন। সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব বিপণিবিতান ও ব্যবসায়ী স্থাপনার বাইরের আলোকসজ্জা বন্ধ রাখতে হবে। একইসঙ্গে শপিং মল ও ব্যবসায় প্রতিষ্ঠানে ব্যবহৃত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে।