ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সিটিটিসির অভিযানে ৯ জন মাদকসেবী গ্রেপ্তার

সিটিটিসির অভিযানে ৯ জন মাদকসেবী গ্রেপ্তার

রাজধানীতে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে নয় জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপ। গত শনিবার বিকাল ৩টা থেকে থেকে ৫টা পর্যন্ত তেজগাঁও শিল্পাঞ্চল থানার এফডিসি-কাওরান বাজার রেললাইন সংলগ্ন এলাকায় স্পেশাল অ্যাকশন গ্রুপ বিশেষ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলো- মো. জাকির হোসেন, রাকিবুল হাসান রকি, আল আমিন, ইবনে হাসেম, মো. স্বপন ইসলাম, খালিদ বিন আজাদ, সাকিব, রিফকুল ইসলাম ও মাজহারুল ইসলাম। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মাদকদ্রব্য ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত