ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

পীরগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

পীরগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

২০২৫-২৬ অর্থ বছরের ভিজিএফ কর্মসূচির আওতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ ব্যক্তির পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

গতকাল সোমবার সকালে ভোমরাদহ ইউনিয়ন পরিষদে এই চাল বিতরণ করা হয়।

এ সময় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মজিদ , উপজেলা প্রশাসনের প্রতিনিধি ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা জয়নাল আবেদীন , ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা,, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য সহ গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন।

ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মজিদ জানান, ভোমরাদহ ইউনিয়নে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ ব্যাক্তির পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ খাদ্য সহায়তা মোট ১ হাজার ৭৮৪ টি পরিবারের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত