ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

মুষলধারে বৃষ্টিতে ভিজল ঢাকা, স্বস্তির সঙ্গে ভোগান্তি

মুষলধারে বৃষ্টিতে ভিজল ঢাকা, স্বস্তির সঙ্গে ভোগান্তি

রাজধানী ঢাকায় হঠাৎ করেই নামল মুষলধারে বৃষ্টি। গতকাল বুধবার সন্ধ্যার পর বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের খবর পাওয়া গেছে। এক ঘণ্টার বেশি সময়ের এ বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরলেও কিছুটা ভোগান্তিও দেখা দিয়েছে।

এসময় ঢাকা থেকে যারা ঈদের ছুটিতে বাসা থেকে গ্রামের বাড়ির উদ্দেশে বের হন, তারা পড়েন বিপাকে। ছাতা বা রেইন কোর্ট সঙ্গে না থাকায় অনেককেই বৃষ্টি থেকে মাথা বাঁচিয়ে নিরাপদ স্থানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এছাড়া পেশাজীবী শ্রেণির মানুষ, যারা এখনো ঢাকায় অবস্থান করছেন, কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে তারাও পড়েন হঠাৎ বিপদে। সঙ্গে রিকশাচালক এবং রাইড শেয়ারিং করা বাইক চালকদের ভোগান্তি তো আছেই। বৃষ্টির কারণে দীর্ঘ সময় যাত্রীর অভাবে তাদেরও দাঁড়িয়ে থাকতে হয় নিরাপদ স্থানে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত