ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা পেল শহিদ ও আহত পরিবার

প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা পেল শহিদ ও আহত পরিবার

গাইবান্ধায় জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ পরিবার ও আহত যোদ্ধার মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বুধবার বিকেলে গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে নগদ অর্থ প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে বিতরণ করেন জেলা যুবদল। এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা সদর উপজেলার সভাপতি মোশররফ হোসেন বাবু, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, সিনিয়র সভাপতি শফিকুল ইসলাম লিপন, সদর আহ্বায়ক ইউনুস আলী দুখু, সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার আল আমিন, পলাশবাড়ী সদস্য সচিব রাজু আহমেদ, ছাত্র নেতা ইমাম হাসান আলাল, ইমাম হোসেন দুলালসহ অনেকে। এ সময় যুব নেতারা বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে এ দেশের সব শ্রেণি পেশার মানুষ চেষ্টা করেছে দেশকে ফেসিবাদমুক্ত করার জন্য। প্রথমে রাজনৈতিক দলগুলো চেষ্টা এ যুগের সাহসী সন্তান ছাত্রদের সাথে জনতার অংশগ্রহণে আন্দোলনের মুখে শেখ হাসিনাকে বিতাড়িত হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত