
আত্মগোপনে থাকা সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) বগুড়া জেলা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর রমনা থানা এলাকা থেকে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
শরিফুল ইসলাম জিন্নাহ বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্বেও আছেন। জুলাই গণ-অভ্যুত্থানের পর শরিফুল ইসলামের বিরুদ্ধে ছাত্র-জনতাকে হত্যা ও হামলার অভিযোগে করা ১২টি মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি।