
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে তার যাওয়ার কথা রয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে এক অনুষ্ঠান শেষে নিজেই উপস্থিত নেতা-কর্মীদের এই তথ্য জানান তিনি।
গতকাল শুক্রবার বিকেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভা শেষে বাসভবনে ফেরার সময় তিনি এ ঘোষণা দেন।
আলোচনা সভা শেষে যখন তিনি মঞ্চ ছেড়ে নামছিলেন, তখন উপস্থিত নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে পুরো মিলনায়তন মুখরিত করে তোলেন। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান নেতা-কর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলেন, ‘শনিবার নয়াপল্টন অফিসে যাব আমি। আমি তোমাদের দেখতে চাই।’