ঢাকা রোববার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ভিয়েতনামে আলু রপ্তানির অনুমতি পেল বাংলাদেশ

ভিয়েতনামে আলু রপ্তানির অনুমতি পেল বাংলাদেশ

বাংলাদেশ থেকে আলু আমদানির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে ভিয়েতনামের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়। এর মাধ্যমে ভিয়েতনামে বাংলাদেশি আলুর বাজার উন্মুক্ত হলো। গত শুক্রবার ভিয়েতনামে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

ভিয়েতনামের বিধি অনুযায়ী, কোনো দেশ আলু রপ্তানি করতে চাইলে তাদের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়ে নিবন্ধনসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। এরপর কর্তৃপক্ষ সেসব তথ্য যাচাই-বাছাই করে সন্তুষ্ট হলে অনুমোদন দেয়।

হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে ২০২৫ সালের মে মাসে নিবন্ধন প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ। এ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ায় আজ থেকে বাংলাদেশ ভিয়েতনামে আলু রপ্তানির অনুমোদন পেল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত