ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১২৬৬টি মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১২৬৬টি মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২৬৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক বিভাগ। ডিএমপির ট্রাফিক বিভাগ শনিবার (২৮ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ সব মামলা করে।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৪৪টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬৪টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৬৯টি ও ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬৮টি মামলা হয়েছে। অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭৬টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ২০৯টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ২২১টি ও ট্রাফিক-গুলশান বিভাগে ৪১৫টি মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত