ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

শাহজালাল বিমানবন্দরের ভিআইপি এলাকায় ড্রোন জব্দ

শাহজালাল বিমানবন্দরের ভিআইপি এলাকায় ড্রোন জব্দ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকায় বিনা অনুমতিতে ওড়ানোর দায়ে একটি ড্রোন জব্দ করা হয়েছে। গতকাল রোববার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গতকাল শনিবার রাতে বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে ড্রোনটি শনাক্তের পর জব্দ করা হয়। ড্রোনটি সাফ অনূর্ধ্ব-২০ জয়ী বাংলাদেশ ফুটবল দলের দেশে আগমনের ভিডিও ফুটেজ রেকর্ড করছিল। বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওসার মাহমুদ জানান, কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই বিমানবন্দর এলাকায় ড্রোনটি ওড়ানো বিদ্যমান আইনের লঙ্ঘন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত