ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি পেল ইরাকি জাহাজ

হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি পেল ইরাকি জাহাজ

হরমুজ প্রণালী দিয়ে ইরাকি জাহাজগুলো চলাচল করতে পারবে বলে জানিয়েছে ইরান। তেহরান ঘোষণা দিয়েছে, ইরাকি জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে অবাধে চলাচল করতে পারবে। এই পদক্ষেপকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর তেহরানের নিয়ন্ত্রণ শিথিল করার সর্বশেষ ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। গত শনিবার এক বিবৃতিতে ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, হরমুজ প্রণালিতে ইরাক সব ধরনের বিধিনিষেধ থেকে অব্যাহতি পাবে এবং নিয়ন্ত্রণ কেবল ‘শত্রু দেশগুলোর’ ওপরই প্রযোজ্য হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত