ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

চবির উপাচার্যের সঙ্গে জীববিজ্ঞান অনুষদভুক্ত শিক্ষকদের মতবিনিময়

চবির উপাচার্যের সঙ্গে জীববিজ্ঞান অনুষদভুক্ত শিক্ষকদের মতবিনিময়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকানের সঙ্গে গতকাল মঙ্গলবার চবি ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে জীববিজ্ঞান অনুষদভুক্ত শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, গবেষণা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে বিভিন্ন পরামর্শভিত্তিক ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। উপাচার্য সকল শিক্ষকদের শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি বলেন, জীববিজ্ঞান অনুষদ গবেষণায় তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক গবেষণা এবং একাডেমিক অগ্রগতিতে এ অনুষদের শিক্ষকদের বিশেষ অবদান রয়েছে। উপাচার্য বলেন, আমরা শুধুমাত্র শিক্ষক নয়, গবেষকও বটে। এজন্য গবেষণায় অগ্রগতি বৃদ্ধি করতে হবে। শুধুমাত্র প্রয়োজনের খাতিরে নয়, সত্যিকারার্থে যাতে সমাজ তথা রাষ্ট্র আমাদের গবেষণা থেকে উপকৃত হয়, এমন গবেষণা করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত