প্রিন্ট সংস্করণ
০০:০০, ১০ এপ্রিল, ২০২৬
রাজধানীতে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এবং মানসম্মত হেলমেট ব্যবহারে উৎসাহিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ। সড়কে চলাচলের সময় মোটরচালিত যানের আরোহীদের মাথায় নিম্নমানের প্লাস্টিক হেলমেট দেখলেই তা ভেঙে দিচ্ছে পুলিশ। গতকাল রাজধানীর গুলশান-২ এলাকায় ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিজানুর রহমান শেলীর নেতৃত্বে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। * আলোকিত বাংলাদেশ